1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রামপাশায় হাছন রাজা স্মরণোৎসব নিয়ে এলাকাবাসীর আপত্তি - Stbanglatv.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

রামপাশায় হাছন রাজা স্মরণোৎসব নিয়ে এলাকাবাসীর আপত্তি

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২১৮ Time View

 

আজিমুল ইসালাম,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

বিশ্বনাথ উপজেলার রামপাশা গ্রামে কবি ও সংগীত সাধক হাছন রাজা স্মরণে আয়োজিত স্মরণোৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ। গতকাল (৮ নভেম্বর) এশার নামাজের পর রামপাশা বড় জামে মসজিদে গ্রামের ছয় মহল্লার মুসল্লি, কেরাম ও বিভিন্ন ইসলামী ও মানবিক সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে বক্তারা বলেন, রামপাশা গ্রামের মাদ্রাসা ও মসজিদের পাশেই হাছন রাজা স্মরণোৎসবের আয়োজন করা হচ্ছে, যা ধর্মীয় পরিবেশের সঙ্গে সাংঘর্ষিক। তারা জানান, এমন স্থানে উৎসব, গান-বাজনা বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা মুসল্লিদের জন্য কষ্টদায়ক এবং স্থানীয়দের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে।

 

স্থানীয় ধর্মীয় ও মানবিক সংগঠনের সদস্যরা বলেন, “আমরা হাছন রাজাকে শ্রদ্ধা করি, কিন্তু ইসলামী শিক্ষার পরিবেশের পাশে এ ধরনের উৎসব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি মুসল্লি ও ছাত্রদের মনোযোগ নষ্ট করবে।”

স্থানীয় মুরুব্বিরা জানান, “আমরা চাই আমাদের এলাকায় যেকোনো আয়োজন ইসলামি আদর্শের আলোকে হোক। কিন্তু মসজিদ-মাদ্রাসার পাশে সাংস্কৃতিক উৎসব আয়োজনের সিদ্ধান্তে আমরা একমত নই।”

 

বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়— মসজিদ-মাদ্রাসার সন্নিকটে কোনো ধরনের উৎসব, গান বা সাংস্কৃতিক অনুষ্ঠান না করার জন্য আয়োজকদের অনুরোধ জানানো হবে। প্রয়োজনে তারা প্রশাসনের সহযোগিতাও নেবেন বলে জানান।

 

উল্লেখ্য, হাছন রাজা স্মরণোৎসবের মূল আয়োজনটি রামপাশা এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকরা বলেছেন, অনুষ্ঠানটি হবে সংস্কৃতি, মানবতা ও হাছন রাজার দর্শন প্রচারের উদ্দেশ্যে। তবে স্থানীয় ধর্মীয় ব্যক্তিবর্গ মনে করছেন, সঠিক স্থান ও পদ্ধতি নির্ধারণ করলেই এ ধরনের আয়োজন আরও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি