1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে অভিযান, ০৪ লক্ষ টাকা জরিমানা। - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে অভিযান, ০৪ লক্ষ টাকা জরিমানা।

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৯২ Time View

 

আব্দুর রউফ ভুইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর এলাকার আলমগীর সিটিতে অবস্থিত আলিফ আইসবার কারখানাকে অনিবন্ধিত অবস্থায় আইসক্রিম, শিশু খাদ্য উৎপাদনের দায়ে ২ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করার পাশা পাশি ভেজাল শিশু খাদ্য জব্দ ও ধ্বংস করা হয়।

 

বিসিক শিল্প নগরী তে অবস্থিত আর এস ফুড প্রোডাক্টস কে যথাযথ লেবেলিং না থাকা ও অন্যান্য অপরাধে ১ লক্ষ টাকা অর্থদন্ড দন্ডিত করা হয়।

একরামপুর এলাকার হক সুইটস কে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও নিরাপদ খাদ্য আইনের অন্যান্য ধারা লঙ্ঘনের দায়ে ০১ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

শনিবার (৮ নভেম্বর)

কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া (সামারি ট্রায়াল) শেষে এই রায় ঘোষণা করেন তিনি।

 

অভিযানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল। অভিযান পরিচালনা কালে ভ্রাম্যমান আদালতকে পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি