
আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ-
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ০২গৌরীপুর নং ইউনিয়নের গজন্দর উত্তরপাড়া এলাকার মো. আব্দুল মোতালেব পেশায় কাঠমিস্ত্রী। ষোল বছর বয়সী ছেলে মো. হান্নান ০৪ বছর আগ থেকেই মানসিক প্রতিবন্ধী। কথা বলতেও অক্ষম। ঝড়াজীর্ণ ভাঙ্গা টিনের ঘরের বিছানায় পড়ে থাকে সে। অর্থের অভাবে ছেলের জন্য ডাক্তার দেখাতে পারেনা। ছেলেটির বাবা যা আয় করে, তা দিয়ে সংসার আর চিকিৎসার খরচ সামলানো খুব কঠিন। সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি সবার কাছে বহুবার আকুতি জানিয়েও কোনো সাড়া পাইনি। যতদিন যাচ্ছে ছেলেটির শারীরিক মানসিক অবস্থা আরো খারাপ হচ্ছে। এছাড়াও জহুরার মা অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে ৩ মাস আগেই অন্ধ হয়ে গেছে। নিরুপায় হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন। সাহায্য প্রদানের জন্য যোগাযোগ- 01406437614, 01917483042 (বিকাশ পারসনাল)।
© All rights reserved © 2026
Leave a Reply