1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে মাদক, জুয়া ও চুরি নির্মূলে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

তাড়াইলে মাদক, জুয়া ও চুরি নির্মূলে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৯০ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৬নং দিগদাইড় ইউনিয়নে মাদক, জুয়া, চুরি ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“মানবিকতা ও মানব সেবা, সচেতনতা ও শিক্ষা বিস্তার, ন্যায় সমতা ও দেশ প্রেম”— এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে ইউনিয়নভিত্তিক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“মানব সেবায় আমরা” ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের আহ্বায়ক মোঃ জাকিরুল ইসলাম বাকী।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোঃ রুবেল মিয়া ও দিলোয়ার হোসেন জিহাদী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলম, জাতীয় নাগরিক পার্টির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ইকরাম হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, সামাজিক কর্মী মোঃ রিফাত হোসেন, মোঃ শহিদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মজনু মিয়া, বকুল মিয়া, এবং জিয়া সরকারসহ প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ।

বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজ থেকে মাদক, জুয়া ও চুরি নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তারা বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধিই হতে পারে সবচেয়ে কার্যকর উপায়।

আলোচনা শেষে উপস্থিত সকলেই সমাজ পরিবর্তনে দৃঢ় অঙ্গীকারবদ্ধ থাকার শপথ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি