1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
জনগণের প্রত্যাশা পূরণে সচেষ্ট তাড়াইল থানা  - Stbanglatv.com
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

জনগণের প্রত্যাশা পূরণে সচেষ্ট তাড়াইল থানা 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার:

সকল পেশার মানুষকে নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদান করে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলাবাসীর মনে জায়গা করে নিয়েছেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান। অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান তাড়াইল থানায় যোগদানের পর হতেই কোন প্রকার ভোগান্তি ছাড়াই পুলিশী সেবা পাচ্ছে তাড়াইল উপজেলার ৭ ইউনিয়নের সাধারণ মানুষ। তিনি যোগদানের পর থেকে এ পর্যন্ত জিডি, অভিযোগ ও মামলা কোন প্রকার ভোগান্তি ছাড়াই কাঙ্খিত সেবা পাচ্ছেন জনগণ। তিনি থানায় যোগদান করে জনকল্যাণমুখী পুলিশী সেবা দিয়ে মানুষের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। সেবা প্রত্যাশী যেকেউ অতি সহজেই তার সঙ্গে সাক্ষাৎ করতে পারে। আগত প্রত্যেকের সমস্যার কথা মনযোগ সহকারে শুনে সমস্যা সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিকভাবে আইনি সহযোগিতা প্রদানের সংশ্লিষ্ট অফিসার-দের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। সাধমতো দর্শনার্থীদের আইনি সেবা প্রদান করেন তিনি। এ যাবৎ তার কার্যালয় সেবা গ্রহণ করতে এসে কেউ নিরাশ হয়ে ফিরেছেন এমন ঘটনা নজিরবিহীন। বেলাংকা গ্রামের একজন সেবা প্রত্যাশী হাজী আবু তাহের বলেন, ধন্যবাদ জানাই পুলিশকে এবং তাড়াইল থানার অফিসার ইনচার্জ কে, যিনি এবং যারা আমাকে কোন রকম হ্যারেজমেন্ট এবং টাকা ছাড়া ভূমি বিরোধ মিমাংসা করে আমার অধিকার প্রতিষ্ঠা করতে সাহায্য করেছেন। সত্যি আমি কৃতজ্ঞ। আসলে এখন মনে হচ্ছে পুলিশী সেবা পেতে টাকা পয়সা বা দালাল ছাড়াও কাজ হয়।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান বলেন, আমি প্রমান করতে চাই, দালাল ছাড়াও পুলিশী সেবা পাওয়া যায়। তবে এলাকার সকল স্তরের জনগণকে এই বিষয়ে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, একজন সচেতন নাগরিক আমাদের কাজের স্বীকৃতি দেয় তখন আমার কাজের স্পৃহা আরো বেড়ে যায়। আমি যে কয়দিন এখানে চাকুরীতে থাকব শতভাগ মানুষকে হায়রানীমুক্ত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি