1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নার্সিং অধিদপ্তর বিলুপ্তির প্রস্তাবের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত। - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

নার্সিং অধিদপ্তর বিলুপ্তির প্রস্তাবের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৯১ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি

৪৮ বছরের ইতিহাস, ঐহিত্য ও অগ্রগ্রতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভুত করনের অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ শে অক্টোবর) বেলা সাড়ে ১২টায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে নার্সিং কর্মকর্তারা বলেন, আমরা আমাদের সমস্যা নিয়ে নার্সিং অধিদপ্তরের গিয়ে খুব সহজে সমাধান করে আসতে পেরেছি। এখন যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে আমাদের নিয়ে যাওয়া হয়। তবে আমাদের অভিভাবক হীনতার কারণে সমস্যা সমাধনে সময় বেশি লাগবে ও ভোগান্তি হবে । আমরা সবসময় রোগীদের সেবায় নিয়েজিত থাকতে চাই। তাই আমরা আগে যে অধিদপ্তরে ছিলাম সেভাবেই থাকতে চাই। আমাদেরকে রোগীদের সেবা করতে দেন, রাস্তায় নামিয়ে আনবেন না।

 

এসময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক মঞ্জু শ্রী রানী, সৈয়দা নাফিসা ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষ নীলিমা রানী বর্মন, কিশোরগঞ্জ জেলা বিএনএর সভাপতি কামরুল হাসান, কোষাধক্ষ্য, মোঃ আব্দুল মতিন, স্বাস্থ্য সহায়ক ও মিডওয়াইফারী প্রতিনিধি, রেহেনা আক্তার, ভারপ্রাপ্ত সেবা তত্ত্ববধায়ক, মঞ্জুশ্রী সরকার, নার্সিং কর্মকর্তা, মোহাইমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শাহমিনা আক্তার, রিয়ান হাসান, সৈয়দা নাফিসা নার্সিং কলেজের প্রিন্সিপাল, নীলিমা রানী বর্মন, এবং মিডওয়াইফারী ২য় বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস শ্রাবন্তী প্রমুখসহ সকল নার্সিং কর্মকর্তা ও মিডওয়াইফারী শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি