1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আক্তারুল আলম মাস্টার। - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আক্তারুল আলম মাস্টার।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১৩ Time View

 

মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন রঙ্গিলা বাজার এলাকায় আগামী দিনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজীপুর ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আক্তারুল আলম মাস্টার।

 

উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান জামিল, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মদিন ফকির, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম পায়েল, সাবেক সহসভাপতি মোশাররফ হোসেন, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক লিটন বেপারি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে আক্তারুল আলম মাস্টার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেয়ার কাজ করে যাচ্ছি আমরা।

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জানিয়ে তিনি বলেন, নিজের ভোট, দেখে শুনে যোগ্য প্রার্থীকে দেয়ার সময় এসেছে। গাজীপুর ৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

 

এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি