1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিএনপি'র ডাকে মনোনয়ন বোর্ডে অংশ নিলেন ডাঃ সোহেল  - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বিএনপি’র ডাকে মনোনয়ন বোর্ডে অংশ নিলেন ডাঃ সোহেল 

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৫০ Time View

 

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার

করিমগঞ্জ কিশোর-গঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে বিএনপি’র মনোনয়ন বোর্ডে ডাক পেয়েছেন – কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এরশাদ আহসান সোহেল। তিনি করিমগঞ্জ উপজেলার – নিয়ামতপুর ইউনিয়নের হাজী বাড়ির শিক্ষক – আব্দুল হামিদ মাস্টারের ছেলে এবং কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল – কলেজের উপাধ্যক্ষ ডাক্তার মো. একরাম আহসান জুয়েলের ছোট ভাই।

 

বিএনপির মনোনয়ন বোর্ডে ডাক্তার এরশাদ আহসান সোহেলসহ করিমগঞ্জ উপজেলা থেকে ৫ জন বিএনপি নেতা গত রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিএনপি’র গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার বোর্ডে যোগ দেন। ডাক্তার এরশাদ আহসান সোহেল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ঢাকার ইব্রাহিমপুরে প্রতিষ্ঠিত হেলথকেয়ার আন্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা। তিনি দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত। ছাত্র জীবনে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্র দলের জেনারেল সেক্রেটারি (জিএস) ছিলেন। ডাক্তার এরশাদ আহসান সোহেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। করিমগঞ্জ উপজেলা ও তাড়াইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩১ দফার পক্ষে জনমত গড়ে তুলতে জনসংযোগ করে যাচ্ছেন। বিএনপির ৩১ দফার ২৬ নম্বর দফা বাস্তবায়নে দুই উপজেলায় নিজস্ব উদ্যোগে বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করে ।

 

ডাক্তার এরশাদ আহসান সোহেল তাড়াইল করিমগঞ্জে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবা দিয়ে মানবতার ফেরিওলা হিসেবে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি