1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অষ্টগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর প্রতিবেশী রাসেলের হামলা, থানায় লিখিত অভিযোগ ‎ - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

অষ্টগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর প্রতিবেশী রাসেলের হামলা, থানায় লিখিত অভিযোগ ‎

মোহাম্মদ রাসেল,(ইটনা,মিটামইন,অষ্টগ্রাম)কিশোরগঞ্জ 
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৮৭ Time View

মোহাম্মদ রাসেল:(ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) কিশোরগঞ্জ

‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের হাজীপাড়া গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রী সখিনা বেগম (২৬)-এর উপর হামলা, চুরি ও মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী রাসেলের বিরুদ্ধে। এ ঘটনায় আহত সখিনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন মোঃ রাসেল মিয়া (২২) ও তার পিতা মোঃ জাহাঙ্গীর আলম (৪৬), পিতা মৃত আবু সাইদ প্রমুখ। তারা সকলেই একই গ্রামের বাসিন্দা।

‎লিখিত অভিযোগে সখিনা বেগম উল্লেখ করেন, তার স্বামী হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাস জীবনে রয়েছেন। এ সুযোগে গত ২৬ অক্টোবর (বুধবার) সকাল ১০টার দিকে রাসেল ও তার সহযোগীরা তার বাড়িতে প্রবেশ করে অশালীন ভাষায় গালাগালি করে এবং তাকে মারধর করে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

‎অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্তরা ঘরে থাকা নগদ টাকা, গহনা ও মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও রাসেল ও তার সহযোগীরা উল্টো সখিনা বেগমকে প্রাণনাশের হুমকি দেয়। পরে বাধ্য হয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

‎সখিনা বেগম বলেন, আমার স্বামী বিদেশে থাকায় রাসেলরা সুযোগ নিয়ে আমাকে হয়রানি করছে। তারা আমার ঘরে ঢুকে হামলা ও চুরি করেছে। আমি প্রশাসনের কাছে বিচার চাই।

‎এ বিষয়ে অষ্টগ্রাম থানার এসআই কাজল জানান, অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি