1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দুর্গাপুরে ভালোবাসার সেতুবন্ধন: কাঠের সেতুর আয়ে আলোকিত ৬৫ টি প্রতিষ্ঠান। - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

দুর্গাপুরে ভালোবাসার সেতুবন্ধন: কাঠের সেতুর আয়ে আলোকিত ৬৫ টি প্রতিষ্ঠান।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১১১ Time View

 

শফিকুল আলম সজীব, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ব্যারিস্টার কায়সার কামালের আর্থিক সহায়তায় নির্মিত শিবগঞ্জ-দুর্গাপুর কাঠের সেতু থেকে অর্জিত অর্থ বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ও জাতীয় আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে এই অর্থ বিতরণ করা হয়।

রবিবার, ২৬ অক্টোবর, দুপুরে সেতু কমিটি কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক বিতরণ সম্পন্ন হয়।

দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে উপজেলার মোট ৬৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে ১০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতু ব্যবস্থাপনা কমিটির সদস্য মুফতি মাওলানা আব্দুর রব, প্রভাত চন্দ্র সাহা ও মি. পঙ্কজ সাংমা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাবেক সভাপতি এডভোকেট এম এ জিন্নাহ, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন মুকুল, আব্দুল মালেক তালুকদার, এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আমরা আমাদের কথা রেখেছি। কথা দিয়েছিলাম, কাঠের সেতু থেকে অর্জিত টাকা উপজেলার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করব, আমরা তাই করেছি।” তিনি আরও যোগ করেন যে এলাকার সাধারণ জনগণের কষ্ট লাঘবে কাঠের সেতু নির্মাণ করে বিনামূল্যে পারাপারের ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, এই জনকল্যাণমূলক ধারাবাহিকতা এ বছরও অব্যাহত থাকবে। তিনি বিএনপি’র জবাবদিহিতামূলক রাজনীতিতে বিশ্বাস রাখার কথা উল্লেখ করে সকলের কাছে দোয়া চেয়েছেন, যাতে তিনি সারাজীবন এভাবে মানুষের পাশে থাকতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি