
শফিকুল আলম সজীব দুর্গাপুর (নেত্রকোনা):
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের বালি চান্দা গ্রামের বাসিন্দা এবং দুর্গাপুর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সজীম শাইনের বড় ভাই কারী আজিম উদ্দিন আজ দুপুরে (মঙ্গলবার/২১ অক্টোবর) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৫৪ বছর।
মরহুম কারী আজিম উদ্দিন বালি চান্দা বাইতুল মামুর জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উনার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমের নামাজে জানাজা আগামীকাল বুধবার (২২ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় সিংহা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হবে। জানাজায় সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।
© All rights reserved © 2026
Leave a Reply