1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নিখোঁজের, ৪৮ ঘণ্টা পর এক জেলের মরদেহ উদ্ধার। - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

নিখোঁজের, ৪৮ ঘণ্টা পর এক জেলের মরদেহ উদ্ধার।

মোহাম্মদ রাসেল,(ইটনা,মিটামইন,অষ্টগ্রাম)কিশোরগঞ্জ 
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৭৮ Time View

 

মোহাম্মদ রাসেল:(ইটনা,মিটামইন,অষ্টগ্রাম) কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুড়ি ইউনিয়নের বড়হাটি গ্রামের ধনু নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া শ্রীকৃষ্ণ দাসের (৫০) মরদেহ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।

 

রবিবার সকাল ৮টার দিকে উপজেলার শিমুলবাঁক গ্রামের পাশে ধনু নদী থেকে জেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

ইটনা ধনপুর নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাস বলেন, “রবিবার সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি।

 

গত শুক্রবার (১৭ অক্টোবর) সকালে অসুস্থ শরীর নিয়েও জীবিকার তাগিদে নদীতে যান শ্রীকৃষ্ণ দাস। এরপর আর বাড়ি ফেরেননি। তার ব্যবহৃত নৌকা, মাছ ধরার জাল ও মোবাইল ফোন নদীতে ভেসে থাকতে দেখে পরিবার ও স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

 

স্থানীয় বাসিন্দা আকাশ দাস জানান, শ্রীকৃষ্ণ দাস দুই বছর আগে স্ত্রীকে ক্যান্সারে হারান। এক মেয়ে ও দুই ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। পরিবারে উপার্জনের একমাত্র ভরসা ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি