1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালীপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৩ দিন বন্ধঃ - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

কালীপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৩ দিন বন্ধঃ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৮৫ Time View

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয়

উৎসব কালীপূজা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

 

সোমবার সকাল থেকে বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

 

তবে চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক আছে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (এডি) মাহমুদুল হাসান বলেন, কালীপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।

 

বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ বলেন, প্রতিবছর কালীপূজার সময় ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে এ কার্যক্রম বন্ধ থাকে। এ বছরও একইভাবে তিন দিন বন্দর বন্ধ রয়েছে।

 

তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকার কথা জানিয়েছেন বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ওসি আশরাফুল ইসলাম।

বুড়িমারী কাস্টমসের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলছেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরে অন্যান্য কার্যক্রম চালু থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি