1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাকেরগঞ্জে বিএনপি’র লিফলেট বিতরণ - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাকেরগঞ্জে বিএনপি’র লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১০০ Time View

 

বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধি, মোঃসানি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

 

সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবিকে জনসাধারণের কাছে পৌঁছে দিতে এই লিফলেট বিতরণ কর্মসূচি করা হয়।

 

বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনের নেতৃত্বে এই কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মিয়া অংশগ্রহণ করেন।

 

এ সময় পৌর এলাক বিভিন্ন হাট-বাজার, ওয়ার্ড এবং পাড়া-মহল্লায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। পাশাপাশি তারা জনগণের মাঝে ৩১ দফার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং বিএনপি ক্ষমতায় এলে দেশ ও জাতির জন্য কী কী ইতিবাচক পরিবর্তন ও সুফল বয়ে আনবে তা ব্যাখ্যা করেন।

 

এ সময় পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের জনগণ আবারও গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাবে। ৩১ দফা বাস্তবায়িত হলে দুর্নীতি, দুঃশাসন ও বেকারত্বের অবসান ঘটবে এবং জনগণের জন্য একটি কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। বাকেরগঞ্জের সাবেক সংসদ সদস্য জনাব আবুল হোসেন খানের নেতৃত্বে এই উপজেলায় বিএনপি বিগত সময়ের চেয়ে এখন আরো সুসংগঠিত হয়েছে। আগামী সংসদ নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হলে বাকরগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি