1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাকেরগঞ্জে সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মসজিদ ভিত্তিক শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা  - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বাকেরগঞ্জে সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মসজিদ ভিত্তিক শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা 

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৮৯ Time View

 

বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধি :মোঃসানি

বরিশালের বাকেরগঞ্জে সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মসজিদ ভিত্তিক শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন মসজিদের সহস্রাধিক ইমামের উপস্থিতিতে আলোচনা সভা ইমাম সম্মেলনে রুপ নেয়।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় এফসিএ মাহমুদ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এফসিএ মাহমুদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ধানমন্ডি সোবাহান বাগ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ওয়ালি উল্লাহ, বিশেষ আলোচক ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুফতি মুহিব্বুল্লাহিল বাকি।

আলোচনা সভায় বক্তারা ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, আল আকসা আমাদের।মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস হলো জেরুসালেমের পুরনো শহরে অবস্থিত ইসলামের ৩য় পবিত্রতম মসজিদ। স্থাপনাসহ পুরো স্থানটিকে হারাম আল শরীফ বলা হয়।ইসলামের বর্ণনা অনুযায়ী মুহাম্মদ (সা.) মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে থেকে আল-আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকে তিনি উর্ধাকাশের দিকে যাত্রা করেন। সুতরাং আমাদের যে কোন মূল্যে ইমামের সহিত মসজিুল আল আকসাসহ সকল মসজিদের সন্মান টিকিয়ে রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি