1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
৪ দফা দাবিতে চলছে হোসেনপুর মহিলা কলেজে শিক্ষকদের কর্মবিরতি   - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

৪ দফা দাবিতে চলছে হোসেনপুর মহিলা কলেজে শিক্ষকদের কর্মবিরতি  

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৮২ Time View

 

নিজস্ব প্রতিবেদক

বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদানসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতির সাথে সঙ্গতি রেখে হোসেনপুর মহিলা কলেজে শিক্ষক-কর্মচারীরা ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন করে কর্ম বিরতি পালন করছেন।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে এই কর্মসূচি শুরু হওয়ায় হোসেনপুর মহিলা কলেজে ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ডাকে এই কর্মবিরতি পালিত হচ্ছে।

গতকাল রোববার ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদেও এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেতারা।সারাদেশের ন্যায় হোসেনপুর মহিলা কলেজে শিক্ষকরা উপস্থিত থাকলেও তারা পাঠদান থেকে বিরত রয়েছেন।

 

জাতীয় প্রেস ক্লাবের সামনে রোববার রাজধানীতে প্রেসক্লাবের সামনে ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ চারটি দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখানে থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

কলেজের শিক্ষকরা বলেন, আমাদের এই যৌক্তিক দাবি যত দ্রুত অন্তবর্তীকালীন সরকার মেনে নেবেন তত দ্রুত আমরা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করব। তাই আমাদের দাবি ২০ শতাংশ বাড়ি ভাড়া, এক হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন দ্রুত করে দিন।

হোসেনপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, উপজেলায় এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষকরা ন্যায্য দাবি আদায়ের জন্য ক্লাশ বর্জন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি