1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

হুমায়ুন রশিদ জুয়েল স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১০০ Time View

 

স্টাফ রিপোর্টার হুমায়ূন রশিদ জুয়েল :

“সমন্বিত উদ্যোগ , প্রতিরোধ করি দুর্যোগ ”

এই প্রতিপাদ্যকে ধারণ করে,
কিশোরগঞ্জ তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে।

এতে লক্ষ্য করা গেছে, দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সোমবার (১৩অক্টোবর) সকাল ১১ টায় সময় দিবসটি উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে একটি ড়্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পরে উপজেলা প্রাঙ্গণে, আলোচনা করা হয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন এর সভাপতিত্বে এই দিবসটি আয়োজন করা হয়েছে।

এছাড়াও উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা সহসরকারি কমিশনার( ভূমি) জিসান আলী,তাড়াইল থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান, তাড়াইল উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জাহিদুল হাসান, তাড়াইল উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো: সাদিক হোসাইন, ফায়ার সার্ভিস লিডার মোঃ শহীদুজ্জামান, তাড়াইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সারোয়ার আলম, তাড়াইল উপজেলা বিএনপি যুগ্মসাধারণ সম্পাদক সামির হোসেন সাকিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, স্কুল কলেজ শিক্ষার্থী এবং সাংবাদিক বৃন্দ। বক্তব্য নির্বাহী অফিসার পপি খাতুন, বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর সারা বিশ্বে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে আসছে। এই দুর্যোগে ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতায় বৃদ্ধির জন্যই এ উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে।বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন পালিত হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি