
মোঃ আতাউর রহমান,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উপজেলা মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে উপজেলা ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোসলেম উদ্দিন সরকারের সভাপতিত্বে ও শফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৪ আসন সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, আরো উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, ৬নং গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন লিটন,সাবেক জেলা পরিষদের সদস্য ও বিএনপির সদস্য শরিফুল ইসলাম প্রধান, যুবদলের আহবায়ক ওবাইদুর রহমান,সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সী যুবদল,কৃষক দলের আহবায়ক লোকমান হোসেন, ছাত্র দলের সদস্য সচিব রুবেল ইসলাম, উপজেলা বিএনপির সকল মহিলা দলের নেতৃবৃন্দ সহ,, উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা, সমাবেশ বক্তব্য রাখেন প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া সহ দিনাজপুর জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন ৬নং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন লিটন সহ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা,,
এছাড়াও উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মী সমাবেশ উপজেলা মহিলা দলের কমিটি গঠন বিষয়ে সমাবেশে ব্যাপক আলোকপাত করা হয়।
© All rights reserved © 2026
Leave a Reply