1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ভাতিজি জামায়ের হাতে চাচা শশুর খুন। - Stbanglatv.com
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

ভাতিজি জামায়ের হাতে চাচা শশুর খুন।

মোহাম্মদ রাসেল: (ইটনা,মিটামইন,অষ্টগ্রাম) কিশোরগঞ্জ
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৯৪ Time View

 

মোহাম্মদ রাসেল: (ইটনা,মিটামইন,অষ্টগ্রাম) কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের মিঠামইনে চাচা শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই আপন ভাতিজি জামাইয়ের বিরুদ্ধে।

রোজ শুক্রবার (০৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজলা ঘাগড়া ইউনিয়ন কলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুকতু মিয়া(৭৫) কলাপাড়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। পেশায় একজন কৃষক।

অভিযুক্ত সোহেল মিয়া পার্শ্ববর্তী ভরা গ্রামের বাসিন্দা। বিয়ের পর থেকেই শশুর বাড়িতে থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ দুই ভাই মুকতু মিয়া ও আব্দুল মফিজের মধ্যে পারিবারিক কলহ চলে আসছে।

মুকতু মিয়া নিজ বাড়ির আঙিনায় ছোট ভাই আব্দুল মফিজ মিয়ার (৫০) সাথে কথাকাটাকাটির একপর্যায়ে,আব্দুল মফিজের মেয়ের জামাই পাশে কাজ করছিল।এ অবস্থা আব্দুল মফিজের মেয়ের জামাইয়ের হাতে থাকা কোদালের দিয়ে মুকতু মিয়াকে মাথা ও মুখে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মুক্ত মিয়া গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে আহত মুকতু মিয়াকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠামইন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির। নিহতের মরদহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি