1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় বাড়িঘর ভাঙচুর আহত ২ - Stbanglatv.com
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় বাড়িঘর ভাঙচুর আহত ২

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৫৩ Time View

 

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গুনিয়াউক (আব্দুল্লাহপুর) গ্রামে ইয়াবা ব্যবসায় বাঁধা দেওয়ায় মাদক ব্যবসায়ির হামলায় ২জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ভোর রাতে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, মৃত শামসুদ্দিনের ছেলে মোঃ ইব্রাহিম (২৭) ও শামসুদ্দীনের স্ত্রী সুফিয়া বেগম(৬৫)। আহতদের নাসিরনগর উপজেলা কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, মাক্কু মিয়া (৩৫) পিতাঃ মৃত বরজু মিয়া, গুনিয়াউক গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার পশ্চিমে ফসলের জমিতে বাড়ি তৈরি করে নির্জন জায়গা বসবাস করে,আসছে দীর্ঘদিন যাবৎ। ইয়াবার রমরমা ব্যবসা, আশেপাশের লোকজন ভয়ে কোন কিছু বলতে পারে না। কেউ প্রতিবাদ করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়।

মাসখানেক আগে ইয়াবা ব্যবসায়িক মাক্কু মিয়া ইব্রাহিম মিয়ার একটি পরিত্যক্ত ঘর ভাড়া নেওয়ার জন্য তাকে প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে ইব্রাহিম রাজি না হওয়ায় তাহাকে প্রাণনাশের হুমকি দেয়। গত সোমবার ভোর রাতে ঘরে সিদ কেটে ঘরে প্রবেশ করে, ইব্রাহিম, তার মা ও  তার স্ত্রীকে হাতে পায়ে বেঁধে ব্যাপক মারধর করে, নগদ টাকা স্বর্ণের  অলংকার, ৩টি মোবাইল, ২টি ছাগল, ২টি ভেড়া, ১টি সোলার ব্যাটারিসহ প্রায় ২ লক্ষ টাকার মালা মাল নিয়ে যায়। পরে তাদের কান্নাকাটি শুনে পাশের বাড়ির লোকজন এসে তাদের উদ্ধার করে এবং ২ জনকে আসামী করে ২৯ শে সেপ্টেম্বর নাসিরনগর থানায় অভিযোগ দায়ের করেন।
সাবেক ইউপি সদস্য মো মফিল মিয়া জানায়,  মাক্কু মিয়া নির্জন জায়গায় বাড়ি তৈরি করে অবাধে ইয়াবা ব্যবসা করে যাচ্ছে ভয়ে কেউ মুখ খুলছে না।

এ বিষয় জানতে চাইলে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মাকছুদ আহম্মদ বলেন, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি