1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কথা পরিষ্কার—এই দেশটা কারো বাপের না: দেশটা আমাদের সবার, বরিশাল রেঞ্জ ডিআইজি - Stbanglatv.com
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

কথা পরিষ্কার—এই দেশটা কারো বাপের না: দেশটা আমাদের সবার, বরিশাল রেঞ্জ ডিআইজি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ Time View

 

বরিশাল বাকেরগঞ্জ প্রতিনি,মোঃসানি

বরিশালের বাকেরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশ ও কড়া নিরাপত্তার মধ্যে পালিত হচ্ছে। ৩০ সেপ্টেম্বর রাত ২ টায় উপজেলার বৃহত্তম দেবালয় পূজা মন্দির পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম। এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়।

 

পরিদর্শনকালে ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বলেন, “আমি স্পষ্টভাবে কথা বলি—এই দেশটা কারো বাপের না। এই দেশটা আমার, আপনার, আমাদের সবার। এখানে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ‘সংখ্যালঘু’ শব্দ বলে কিছু নেই—আমরা সবাই এই দেশের গর্বিত নাগরিক।

 

এ সময় তিনি আরও বলেন, “প্রায়ই আমরা রসিকতার ছলে বলি, কোনো পরিবারের যদি সন্তান না থাকে, তাহলে কি আমরা বলি তারা ‘সংখ্যালঘু পরিবার’? না, বলি না। তাহলে হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রেই কেন এই শব্দটি ব্যবহার করা হবে? আমাদের সকলকে মিলে এই ধরনের ভেদাভেদ ভুলে একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। এবারের দুর্গোৎসব আমাদের সেই পথের পাথেয় হয়ে থাকবে।

 

এ সময় মন্দির প্রাঙ্গণে আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আবুল কালাম আজাদ, দেবালয় পূজা মন্ডপের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার দাস, বরিশাল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি।

 

এর আগে তিনি ২৯ সেপ্টেম্বর সোমবার বিকেল পাঁচটায় বরগুনা যাওয়ার পথে রঙ্গশ্রী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে দুটি পুজো মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পরিদর্শনকালে ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জমাদ্দার সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি