1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে হাসপাতালের জরিমানা - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে হাসপাতালের জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ Time View

 

মোঃ শাহনেওয়াজ কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কালীগঞ্জ নিউ আধুনিক হাসপাতালকে একটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসিকিউটর ডাঃ রেজওয়ানা রশীদ, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও থানা পুলিশ উপস্থিত ছিল।

জানা যায়, উপজেলার পৌর এলাকার পুরাতন ব্যাংকের মোড়ে অবস্থিত কালীগঞ্জ নিউ আধুনিক হাসাপাতালের লাইসেন্স নবায়নকৃত না থাকা, প্রয়োজনীয় জনবলের অভাব ও অপরিচ্ছন্নতার জন্য মেডিকেল প্রাকটিস, বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরীজ (রেগুলেশন) অর্ডিনেন্স এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতালের পরিচালক বন্যা আক্তারের বিরুদ্ধে একটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি