1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইলামেরগাঁও কৃতি সন্তান সফিকুল ইসলামকে সংবর্ধনা - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

ইলামেরগাঁও কৃতি সন্তান সফিকুল ইসলামকে সংবর্ধনা

আজিমুল ইসলাম,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ Time View

 

আজিমুল ইসলাম,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলার ইলামেরগাঁও কৃতি সন্তান ও যুক্তরাজ্যপ্রবাসী জনাব সফিকুল ইসলাম সদ্য স্বদেশ গমণ উপলক্ষে সংবর্ধিত হয়েছেন। এ উপলক্ষে ইলামােরগাঁও জামিয়া মদীনাতুল উলূম মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি জনাব হাজী শাহাদত আলী সাহেব, সহ সভাপতি জনাব হাজী আব্দুস সালাম সাহেব, এছাড়াও উপস্থিত ছিলেন জনাব নুরুজ্জামান সাহেব,জনাব ইসলাম উদ্দিন সাহেব, জনাব আব্দুল আহাদ সাহেব, জনাব আমির হোসেন সাহেব, মাদ্রাসার মোহতামিম মাওলানা কাজী নুরুজ্জামান সাহেবসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদ্রাসার মোহতামিম মাওলানা কাজী নুরুজ্জামান সাহেব মাদ্রাসার আর্থিক অবস্থা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করেন। তিনি প্রবাসীদের সহযোগিতায় এ প্রতিষ্ঠানের উন্নতি সম্ভব বলে উল্লেখ করেন।

এছাড়া মাদ্রাসার কয়েকজন ছাত্র তিলাওয়াত পরিবেশন করেন, যা মনোযোগ সহকারে শ্রবণ করেন জনাব সফিকুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের অবদান জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। উক্ত অনুষ্ঠানে জনাব সফিকুল ইসলাম মাদ্রাসার প্রতি ভবিষ্যতে সহযোগিতার দৃষ্টি রাখবেন বলে আশ্বস্ত করেন।

শেষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি