1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হাকিমপুরে ছেলের আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

হাকিমপুরে ছেলের আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ Time View

 

হাকিমপুর উপজেলা প্রতিনিধি মোঃওয়াজ কুরনী

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের পালশা পাঠানপাড়া গ্রামে ছেলের আঘাতে নুরভানু বেগম (৫০) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর)

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের মো. আলম সরকারের মেজ ছেলে মো. ওয়াজেদ আলী (২৭) সকালে তার মায়ের কাছে টাকা দাবি করেন। নুরভানু বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে ওয়াজেদ হঠাৎ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় রেফার করেন। কিন্তু বগুড়ায় নেওয়ার পথে বিকেলে নুরভানু বেগম মারা যান।

 

নিহতের স্বামী মো. আলম সরকার জানান, তাদের তিন সন্তানের মধ্যে ওয়াজেদ আলী মেজ ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং বহুবার চিকিৎসা করানো হয়েছিল। আলম সরকারের ভাষ্য, “আমার ছেলেটা মানসিকভাবে ভারসাম্যহীন, হঠাৎ কখন কী করবে বোঝা যায় না।”

 

স্থানীয়রা জানান, ওয়াজেদ আলী প্রায়ই অস্বাভাবিক আচরণ করতেন। গ্রামে ঘুরে বেড়ানো, দোকানে গিয়ে অযথা কথাবার্তা বলা, হাসিঠাট্টা করা এবং লোকজনের কাছে টাকা চাওয়াসহ নানা আচরণ তার দৈনন্দিন জীবনের অংশ ছিল।

 

এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহত নুরভানু বেগমের মরদেহ বর্তমানে বাড়িতে রাখা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি