1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
অনিয়ম বা গোষ্ঠীগত প্রভাব খাটানোর চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবেনা - জেলা প্রশাসক পটুয়াখালী ।। - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

অনিয়ম বা গোষ্ঠীগত প্রভাব খাটানোর চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবেনা – জেলা প্রশাসক পটুয়াখালী ।।

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ Time View

 

জাহিদুল ইসলাম জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকিতে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী বলেছেন, অনিয়ম বা গোষ্ঠীগত প্রভাব খাটানোর চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি রাজনৈতিক নেতা কিংবা সংবাদকর্মী যেই হোন না কেন, আইনের উর্ধ্বে কেউ নয়।

সোমবার (২২সেপ্টেম্বর) সকাল ১০টায় দুমকি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ বার্তা দেন। সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক।

বক্তব্য রাখেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, বিএনপির সভাপতি খলিলুর রহমান, জামায়াতের আমির মাও. জালাল আহম্মেদ, গন অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন জুয়েল, অধ্যক্ষ জামাল হোসেন, অধ্যাপক শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, মোঃ সাইদুর রহমান খান, শহীদ জসীম উদ্দিনের স্ত্রী রুমা বেগম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব শরীফ, সাজ্জাদুল ইসলাম দুর্জয় প্রমুখ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন,

দুমকির মানুষের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। সবাই পরিবারের মতো কাজ করছেন, আমি আপনাদের সহযোগিতা করব।

সভা শেষে তিনি ইউনিয়ন ভূমি অফিস, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি