1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটি ঘোষণা - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শ্রীপুরে তেলিহাটি ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটি ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ Time View

 

মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে শ্রীপুর উপজেলা কৃষক দল।

 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। আগের আহ্বায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় দিকনির্দেশনা অনুযায়ী এ কমিটি অনুমোদন দেওয়া হয়। উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. হুমায়ুন কবির এসটি বাংলা টিভি কে জানান, তেলিহাটি ইউনিয়নে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কৃষক দলের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এ কমিটিতে সভাপতি হয়েছেন মো. লিয়াকত বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি মো. শামীম আল ফারুক, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন সহ নয়টি ওয়ার্ডের ত্যাগী নেতাদের ইউনিয়ন কমিটিতে মূল্যায়ন করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়া তেলিহাটি ইউনিয়ন কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন এক প্রতিক্রিয়া জানান, আমি কৃতজ্ঞতা জানাই উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দদের। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি গর্বিত। তবে একই সঙ্গে এটি একটি চ্যালেঙ্গও। এদেশের কৃষকরা এখন নানা সংকটে আছে, সারের দাম, ফসলের ন্যায্য মূল্য, বাজারজাতকরণ সহ নানা সমস্যায় আছেন। এসব বিষয়ে আমরা কার্যকর ভূমিকা রাখতে চাই। তিনি আরো বলেন, আমি প্রতিশ্নতি দিচ্ছি, মাঠ পর্যায়ে কৃষকদের সাথে থাকবো এবং কৃষকের ন্যায্য অধিকার আদায়ে রাজপথ থেকে শুরু করে প্রশাসনিক স্বর পর্যন্ত আমরা সোচ্চার থাকবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি