1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রায়পুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

রায়পুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ Time View

 

আরিফ হোসেন রুদ্র, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাহার মৃধা, সাধারণ সম্পাদক আব্দুল মতিন খসরু এবং সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন হিরো।

 

গত ২২ এপ্রিল ২০২৫ তারিখে চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এ. এম. নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার এ কমিটির অনুমোদন প্রদান করেন। পরে ২৪ এপ্রিল জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ অনুমোদনপত্রে স্বাক্ষর করেন। বিষয়টি ইতোমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে জানানো হয়েছে।

 

নেতৃবৃন্দ জানিয়েছেন, “বর্তমান অনুমোদিত কমিটি বহাল থাকা অবস্থায় কেউ যদি ভিন্ন কোনো উপজেলা শ্রমিক দলের কমিটির দাবি তোলে, তবে তার বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

 

রায়পুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মতিন খসরু বলেন, “আমি গত ষোল বছর ধরে শ্রম, ঘাম ও ত্যাগ দিয়ে দলের পাশে আছি, কোনোদিন পিছু হটিনি। অথচ এখন দলের ভেতরে কিছু হাইব্রিড দেখা যাচ্ছে—যারা দলের দূদিনে ছিল না। তাদের প্রতিহত করতে হবে। ভোগে নয়, ত্যাগে বিশ্বাসী রায়পুর উপজেলা শ্রমিক দল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে এবং জননেতা আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে রায়পুর উপজেলা শ্রমিক দল ঐক্যবদ্ধ রয়েছে।”

 

দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের বিশ্বাস, এই ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের মাধ্যমে রায়পুর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি