1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ইটনায় যুবদল নেতার পিতার লাইসেন্সে ওএমএস চাউল আত্মসাৎ,আটক ৩ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

ইটনায় যুবদল নেতার পিতার লাইসেন্সে ওএমএস চাউল আত্মসাৎ,আটক ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ Time View

 

মোহাম্মদ রাসেল , কিশোরগঞ্জ (অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন):

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় দরিদ্র জনগণের জন্য বরাদ্দকৃত ওএমএস কর্মসূচির ১৫৮ বস্তা চাল অবৈধভাবে পাচারের সময় ট্রলারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

 

অভিযুক্তদের একজন হলেন থানা যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার মিয়ার পিতা, জানু মিয়া। যিনি সরকারি লাইসেন্সধারী একজন ডিলার।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে দশটা থেকে এগারোটার দিকে উপজেলার বাদলা বাজার এলাকা থেকে চালগুলো আটক করা হয়। চালগুলো তাড়াইল বাজারে পাচারের সময় বাদলা পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযান চালিয়ে ট্রলারসহ চাল জব্দ করে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত চালের ডিলার হলেন ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের জানু মিয়া। তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ওএমএস লাইসেন্স সংগ্রহ করেন। ওই লাইসেন্সের আওতায় তিনি ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত নিয়মে গরিব মানুষের মধ্যে ন্যায্যমূল্যে চাল বিতরণ না করে তিনি সহযোগীদের নিয়ে চাল অন্যত্র পাচারের চেষ্টা করেন।

 

আটককৃত নৌকার মাঝিরা হলেন, মৃগা ইউনিয়নের আব্দুর রহিম কাজী এর ছেলে আজহারুল ইসলাম লেলিন (৪০), এখলাছ মিয়ার ছেলে নিয়ামুল মিয়া (২৪), আজিজুল মিয়ার ছেলে সাইদুল মিয়া (১৯)।

বাদলা পুলিশ ফাঁড়ির এসআই আব্দুস সামাদ বলেন, ৭২ বস্তা চালসহ একটি ট্রলার আটক করা হয়েছে। তবে এগুলো সরকারি চাল নাকি মালিকানা চাল, যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যাবে।

 

এ বিষয়ে জানতে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, ঘটনাস্থল থেকে চাল উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইটনা উপজেলার উপখাদ্য পরিদর্শক সজল সরকার জানান, আটক চাল এবং বস্তাগুলো সরকারি ওএমএসের। তবে বস্তাগুলো হাতে সেলাই করা।

 

ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, চাল উদ্ধার করা হয়েছে। ডিলার এর বিরুদ্ধে রেগুলার মামলা রুজু করতে থানায় বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি