1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি  - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ Time View

 

 

মো. শাহীন আলম গাইবান্ধা জেলা করেসপন্ডেন্ট:

প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষে করে দ্রুত সময়ের মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলে দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ।

 

শুক্রবার(১২ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে, উপজেলা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

মাওলানা আব্দুল হালিম আরও বলেন- জনগণ প্রস্তুত একটা পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নেয়ার জন্য। জামায়াতে ইসলামীর সকল কর্মীকে জনগণের কাছে যেতে হবে, দৈনিক উল্লেখযোগ্য পরিমান সময় নির্বাচনী কাজে ব্যয় করতে হবে। একটি মানবিক বাংলাদেশে ও জনকল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা করতে হলে সৎ মানুষকে দায়িত্বে নিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্র ক্ষমতায় যাইনি, কিন্তু এই দলের নেতা কর্মীদের দেশের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় দায়িত্ব পালন করতে হয়েছে এবং দলের অনেক নেতাকে মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, কিন্তু তারা কখনো দুর্নীতি করেননি এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

 

গোবিন্দগঞ্জ উপজেলা আমীর মো. আবুল হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশে

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডা: আব্দুর রহিম সরকার,জেলা আমীর মো. আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু, জেলা শিবিরের সেক্রেটারি ইউসুফ আল কাজ্জাবী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম

প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি