
আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ
১০ সেপ্টেম্বর, ২০২৫ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সরেওর বাজারে ট্রাক এর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বেলাল হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মির্জার কোট অ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলাল হোসেন মোটরসাইকেলে করে সরেওর বাজার থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।
নিহত বেলাল হোসেন পাটগ্রাম ইউনিয়নের বেংকান্ধা ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মো. আব্দুল জব্বারের ছেলে তিনি।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং বলেছেন সড়ক আইনে মামলা দায়ের করা হবে।
© All rights reserved © 2026
Leave a Reply