
আব্দুর রউফ ভুঁইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ‘তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাব’ এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ হলরুমে সংগঠনের সভাপতি (দৈনিক ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হুমায়ূন রশীদ জুয়েলের সভাপতিত্বে এবং সিনিয়র সহ সভাপতি ( দৈনিক জনকণ্ঠ কলামিস্ট) নূর সালাম খানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো: সাব্বির রহমান। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন- সাংবাদিকতা একটি মহান পেশা, এই পেশার উদ্দেশ্য হল দেশ, জাতি ও মানবতার সেবা করা। এই কাজে যারা জড়িত তারা আর্থিক ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হওয়া আবশ্যক, কোন অভাবগ্রস্থ লোকের জন্য এই পেশা নয়। কারন অভাবি লোকেরা পেটের দায়ে সাংবাদিকতাকে পূজি করে চাঁদাবাজি করে খাবে।
এছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাড়াইল উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ সারোয়ার আলম, দৈনিক শতাব্দীর কণ্ঠের সিনিয়র সাংবাদিক রবীন্দ্র সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর মো: হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর), সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, তাড়াইল উপজেলা বিএনপির সাবেক ছাত্র ও যুব বিঃ সম্পাদক মোঃ সামির হোসেন সাকি, ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ এর জেলা সমন্বয়ক মোঃ আবু তাহের, প্রবীণ শিক্ষক মাস্টার মতিউর রহমান, গণ অধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব জাকিরুল ইসলাম বাকী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক মো: উমর ফারুক, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রুবেলের বড় ভাই ইফতেখারুল ইসলাম জুয়েল, সাবেক বিএনপি’র যুবদলের যুগ্ন আহ্বায়ক নূর মোহাম্মদ, ও আব্দুল লতিফ,
তাড়াইল কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (দৈনিক জনবাণী তাড়াইল উপজেলা প্রতিনিধি)মোঃ আল মামুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক( দ্যা ডেইলি কান্ট্রি টুডে) মোঃ জুবায়ের আহমাদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক (দৈনিক মানবকন্ঠ উপ জেলা প্রতিনিধি) কৃষ্ণ দাস, দপ্তর সম্পাদক (দৈনিক সংবাদ বাংলাদেশ উপজেলা প্রতিনিধি ) মো: দিলোয়ার হোসেন, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক (দৈনিক সংবাদ সংযোগ উপজেলা প্রতিনিধি) মোঃ আদিল মাহমুদ হিমেল, অর্থ সম্পাদক (দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ও বঙ্গ টিভির প্রতিনিধি) রফিকুজ্জামান মিথুন, সম্মানিত সদস্য(দৈনিক আলোকিত বাংলাদেশ স্টাফ রিপোর্টার ) নিশাদ খান,সম্মানিত সদস্য(দৈনিক ক্রাইম তালাশ) মাকদুম সাত্তার রুবেল (প্রমুখ)।
© All rights reserved © 2026
Leave a Reply