1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
লালমনিরহাট ডিবি  পুলিশের অভিযানে কুখ্যাত ছিনতাইকারী আটক - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

লালমনিরহাট ডিবি  পুলিশের অভিযানে কুখ্যাত ছিনতাইকারী আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০ Time View

 

মো:সিরাজুল ইসলাম পলাশ লালমনিরহাট জেলা প্রতিনিধি

দীর্ঘদিনের দুঃসাহসিক কর্মকাণ্ডের পর অবশেষে ধরা পড়েছে কালীগঞ্জ-মহেন্দ্রনগর সড়কের কুখ্যাত ছিনতাইকারী মহাচোর। লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া এই দুর্ধর্ষ ছিনতাইকারী দীর্ঘদিন ধরে সাধারণ যাত্রীদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

 

প্রতিদিনের মতো যাত্রী সেজে কখনো অটোরিকশায়, আবার কখনো মোটরসাইকেলে আরোহন করে সে বিশেষ করে মহিলাদের টার্গেট করত। অসহায় নারীদের কাছ থেকে ভেনিটিব্যাগ ছিনিয়ে দ্রুত পালিয়ে যেতো সে। এর ফলে ওই সড়কে চলাচলকারী নারী-পুরুষদের মধ্যে চরম ভীতির পরিবেশ তৈরি হয়েছিল।

 

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ছিনতাইকারীর বাড়ি আদিতমারী উপজেলার চরিতাবাড়ী এলাকায়। এসময় তার কাছ থেকে ব্যবহৃত হেলমেট, কিছু নগদ অর্থ ও একটি মোবাইল উদ্ধার করা হয়। পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকার প্রমাণ মিলেছে। তদন্তে নতুন চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

স্থানীয় সচেতন মহল বলছে, এই দুর্ধর্ষ ছিনতাইকারী দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে নিরাপত্তাহীনতার মধ্যে রেখেছিল। বিশেষ করে মহিলারা ছিলেন সবচেয়ে বেশি আতঙ্কিত। তাকে গ্রেফতারের ফলে কালীগঞ্জ-মহেন্দ্রনগর সড়কে স্বস্তি ও নিরাপত্তা ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।

 

পুলিশ জানিয়েছে, মামলার প্রস্তুতি চলছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি