1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বিজিবির বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দঃ - Stbanglatv.com
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

বিজিবির বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দঃ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

 

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কুলাঘাট চেকপোস্টে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ অভিযানে ১৩৭ বোতল ইস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা চেকপোস্টে তল্লাশি চালান। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামানোর নির্দেশ দিলে চালক ও পিছনের যাত্রী (যিনি রোগী সেজেছিলেন) মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলের তেলের ট্যাংকসহ বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় সিরাপগুলো উদ্ধার করা হয়।

 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য ৫৪ হাজার ৮০০ টাকা এবং জব্দকৃত মোটরসাইকেলের মূল্য আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা। সর্বমোট জব্দকৃত মালামালের বাজারমূল্য দাঁড়ায় ২ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা।

 

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”

 

তিনি আরও জানান, স্থানীয় জনগণের সহযোগিতা মাদকবিরোধী কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কেউ মাদক সংক্রান্ত তথ্য দিলে তার পরিচয় গোপন রাখা হবে।

 

বিজিবির এ অভিযানে সদস্যদের সাহসিকতা ও কৌশল প্রশংসিত হয়েছে। এটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি অগ্রণী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি