
মোঃ রফিক ঢালী শ্রীপুর গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করে এমকে ফুটওয়্যার কারখানার শ্রমিকরা।
শনিবার (২৪ মে) সকাল থেকে তারা কর্মবিরতি পালন করে এবং বিক্ষোভতো শ্রমিকরা মাওনা গাজীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে এবং কারখানায় ভাঙচুর চালায়।
শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের কপাটিয়াপাড়া এলাকায় এমকে ফুটওয়্যার কারখানার সামনে সকাল থেকে শ্রমিকদের উত্তেজনা দেখা দেয়। কারখানার শ্রমিকরা জানান, গত এপ্রিল মাস ও চলতি মে মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস এখনো পরিশোধ করে নাই, তাই আমরা বাধ্য হয়ে কর্মবিরতি পালন করি এবং রাস্তায় বেরিয়ে আসি।
কারখানার শ্রমিক ফয়সাল জানান, মালিক পক্ষ আমাদের বকেয়া বেতন ও ঈদ বোনাসের কথা বলেও এখনো পরিশোধ করেনি, একের পর এক প্রতিশ্রুতি দিলেও তারা এখনো প্রতিশ্রুতি রাখতে পারিনি।
কারখানার নারী শ্রমিক শিল্পী আক্তার জানান, অন্য সব কারখানায় বেতন ও ঈদ বোনাস দিয়ে দিছে কিন্তু আজ না কাল দিবে বলে সময় কাটিয়ে নিচ্ছে কারখানার মালিক পক্ষ।
অন্য এক নারী শ্রমিক ফারজানা আক্তার জানান, আমরা সকালে এসে দেখি কারখানার প্রধান গেইটে তালা লাগানো, পরে আমরা সকলে মিলে গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখি কারখানার বিতরে কেউ নাই, পরে আমরা সকলে বিক্ষোভ শুরু করি।
এবিষয়ে কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান জানান, শ্রমিকদের এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস চলতি সপ্তাহে পরিশোধ করা হবে বলে তাদের জানানো হয় কিন্তু তারা এই সিদ্ধান্ত মেনে নিচ্ছে না। তারা কর্মবিরতি পালন করে, এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানায় মূল ফটক ভেঙে বিতরে প্রবেশ করে এবং ভাংচুর চালায়।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ হাসমত উল্লাহ জানান, সকাল থেকে শ্রমিকরা আঞ্চলিক সড়ক অবরোধ করে, পরে তারা কারখানার প্রধান ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কিছু ভাঙচুর করে, বর্তমানে তারা কর্মবিরতিতে রয়েছেন। এবিষয় নিয়ে কারখানার মালিক পক্ষের সাথে আলোচনা হচ্ছে।
© All rights reserved © 2026
Leave a Reply