1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ Time View

 

এনামুল হক নাসিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের ২১২ নম্বর কক্ষে উৎসবমুখর পরিবেশে ‘রিসিপশন ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক শারমিন আহমেদ ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাঃ আনোয়ারুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম, ইসলাম ইতিহাস বিভাগের অধ্যাপক মুহাম্মাদ ইনসান আলী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাহেদুর রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্যে বক্তারা নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও সময়ানুবর্তিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞান ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা। নবীন শিক্ষার্থীরাও কলেজে তাদের নতুন শিক্ষাজীবনের অনুভূতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় পুরো অনুষ্ঠানজুড়ে নবীনদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা এবং ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বিপুলসংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি