1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঝুপড়ি ঘরে দিনকাটানো পটল কাকার পাশে রাজারহাট স্বেচ্ছাসেবক দল। - Stbanglatv.com
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

ঝুপড়ি ঘরে দিনকাটানো পটল কাকার পাশে রাজারহাট স্বেচ্ছাসেবক দল।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

 

​মোঃ আশিকুর সরকার (রাব্বি) রাজারহাট উপজেলা প্রতিনিধিঃ

​কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের অর্জুন মিশ্র এলাকায় একটি ডিপটিউবওয়েল ঘরের সাথে ছোট ঝুপড়ি তুলে ৬ সদস্যের পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছিলেন যতীন্দ্রনাথ ওরফে পটল কাকা। চরম অনিশ্চয়তা ও অভাব-অনটনে থাকা এই অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, রাজারহাট উপজেলা শাখা। ​আজ ২৯ জুলাই (বুধবার) সংগঠনটির নেতৃবৃন্দ পটল কাকার বাড়ীতে পৌঁছে তাঁর পরিবারের হাতে জরুরি খাদ্য সহায়তা তুলে দেন। খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান লিটনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। ​উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান লিটন বলেন, সমাজের অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানো ও তাঁদের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। ​সংকটের সময়ে এমন সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন যতীন্দ্রনাথ পটল এবং স্বেচ্ছাসেবক দলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি