
আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ
আগামীকাল থেকে উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। দীর্ঘদিন পর আবারও বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পালন করছে মেক্সিকো। এই বড় আয়োজনকে ঘিরে দেশটির বিভিন্ন অঞ্চলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
বিশ্বকাপ চলাকালে যান চলাচল স্বাভাবিক রাখা এবং আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেক্সিকো সরকার সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মেক্সিকোর প্রধানমন্ত্রী ক্লদিয়া শিনবাউম জানান, বিশ্বকাপ উপলক্ষে বিপুল সংখ্যক বিদেশি সমর্থক দেশটিতে আসবেন। তাই নগর ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। এ উপলক্ষে মেক্সিকো সিটির বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীদের আপাতত বাসা থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও জরুরি অবকাঠামো সংশ্লিষ্ট বিভাগগুলো এই নির্দেশনার বাইরে থাকবে। এছাড়া প্রাক-প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত সব ধরনের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দেশ। মোট ১,২৪৮ জন ফুটবলার খেলবেন এবারের আসরে, যা ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ হিসেবে বিবেচিত হচ্ছে। মেক্সিকোতে অনুষ্ঠিত হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ।
© All rights reserved © 2023
Leave a Reply