
বিশেষ প্রতিনিধি মোঃ জহির খান কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
অভিযান চলাকালে ইয়াবা বহনের অভিযোগে জাদীমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দুই সহোদর রোহিঙ্গা নারীকে আটক করা হয়। কোস্ট গার্ডের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেন।
পরে আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সীমান্তকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
© All rights reserved © 2023
Leave a Reply