
বিশেষ প্রতিনিধি মোঃ জহির খান শিক্ষার্থীদের জন্য একটি আরামদায়ক ও অনুকূল শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি সিলিং ফ্যান উপহার দিয়েছেন ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান।
সম্প্রতি বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শ্রেণিকক্ষের পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং তীব্র গরমে কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে বিদ্যালয়ের জন্য তিনটি সিলিং ফ্যান প্রদান করেন। এ উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ পায়।
এ সময় উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সাইদুর রহমান নসু, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল হাই, ইউনিয়ন বিএনপির সদস্য ইজাজ উদ্দিন ও শিপন চৌধুরী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিন আল হাসান, জোরারগঞ্জ ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মারুপ, জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রিপন এবং বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শিক্ষার মানোন্নয়নে শুধু অবকাঠামো নয়, শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যসম্মত ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের এ ধরনের মানবিক উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
স্থানীয়রা জানান, জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মাসুকুল আলম সোহান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে অংশ নিয়ে আসছেন। বিদ্যালয়ে সিলিং ফ্যান প্রদানও সেই ধারাবাহিকতার অংশ। এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
© All rights reserved © 2023
Leave a Reply