
জহির খান বিশেষ প্রতিনিধি
ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা-২০২৬ এবং নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত বিশিষ্টজন, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও চেম্বারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি এবং স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব জাফর উদ্দিন।
এ সময় তিনি নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফেনীর ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ফেনী চেম্বারের কার্যক্রম আরও গতিশীল ও ব্যবসাবান্ধব করার প্রত্যাশা ব্যক্ত করেন।
© All rights reserved © 2023
Leave a Reply