1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইল পৌরসভার ভাটিয়ায় পুকুরে ডুবে দুই শিশু মৃত্যু - Stbanglatv.com
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন

নড়াইল পৌরসভার ভাটিয়ায় পুকুরে ডুবে দুই শিশু মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১৩ Time View

 

সবুজ সরদার উপজেলা প্রতিনিধি লোহাগড়া নড়াইল

 

নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার ১০ জুন সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহতরা হলো— ভাটিয়া গ্রামের দিনমজুর মাজেদুল শেখের দুই বছরের শিশুপুত্র *ওমর ফারুক* এবং তার বড় ভাই পাঁচ বছরের *আবু বক্কার*।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, খেলার ছলে বাড়ির পাশের পুকুরের কাছে গিয়ে তারা পানিতে পড়ে যায়। এ সময় তাদের মা ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে সন্তানদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে দুই শিশুর নিথর দেহ ভাসতে দেখা যায়। দ্রুত তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক অলোক কুমার বাকসী জানান, হাসপাতালে আনার আগেই শিশু দু’টির মৃত্যু হয়েছে।

 

শিশু ওমর ফারুক ও আবু বক্কারের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি