
মনির খান নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় একজন মাদক কারবারিকে ২০ পিস আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
আটক সাদ্দাম শিকদার (৩৯) জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের তৈয়ব শিকদারের ছেলে।
পুলিশ জানিয়েছে , রবিবার (২৭ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই আমিরুল ইসলাম চাচই মধ্যপাড়া এবতেদায়ী মাদ্রাসা এলাকায় স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান চালিয়ে সাদ্দামকে আটক করা হয়।
উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই মধ্যপাড়া এবতেদায়ী মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ সাদ্দাম শিকদার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, আটক মাদক কারবারিকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply