1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে গভীর রাতে অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তদের আগুন - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে গভীর রাতে অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তদের আগুন

আব্দুর রউফ ভুঁইয়া কিশোরগঞ্জ জেলা প্রতিনিধির
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৮৬ Time View

 

আব্দুর রউফ ভুঁইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি:

সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে গভীর রাতে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৪টার দিকে শহরের গাইটাল এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিভিল সার্জন কার্যালয়ের সামনে অ্যাম্বুলেন্সটি প্রায়ই দাঁড়িয়ে থাকত। রাতে একই স্থানে থাকা অবস্থায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের বড় অংশ পুড়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি