আব্দুর রউফ ভুঁইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি:
সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে গভীর রাতে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৪টার দিকে শহরের গাইটাল এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিভিল সার্জন কার্যালয়ের সামনে অ্যাম্বুলেন্সটি প্রায়ই দাঁড়িয়ে থাকত। রাতে একই স্থানে থাকা অবস্থায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তবে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের বড় অংশ পুড়ে যায়।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.