1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় - Stbanglatv.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায়

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১০ Time View

 

মোঃ শাহনেওয়াজ,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে কৃষি জমিতে অবৈধভাবে বালি ভরাটের অপরাধে ভ্রাম্যমান আদালত দুইটি মামলায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এসময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের মোতালিব মোল্লার পুত্র রায়হান মোল্লা (৩৩) ও বিরতুল গ্রামের আব্দুল লতিফ খানের পুত্র রফিকুল ইসলাম খান (৪৪) পেরাগোদি, পানজোড়া ও পারোয়ান এলাকায় কৃষি জমিতে অবৈধভাবে বালি ভরাট করছিল। সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত তাদেরকে বালু মহাল ও ভুমি ব্যবস্থাপনা আইনে পৃথক দুইটি মামলায় (নং ১২৭/২৫ ও ১২৮/২৫) সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি