মোঃ শাহনেওয়াজ,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে কৃষি জমিতে অবৈধভাবে বালি ভরাটের অপরাধে ভ্রাম্যমান আদালত দুইটি মামলায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এসময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামের মোতালিব মোল্লার পুত্র রায়হান মোল্লা (৩৩) ও বিরতুল গ্রামের আব্দুল লতিফ খানের পুত্র রফিকুল ইসলাম খান (৪৪) পেরাগোদি, পানজোড়া ও পারোয়ান এলাকায় কৃষি জমিতে অবৈধভাবে বালি ভরাট করছিল। সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত তাদেরকে বালু মহাল ও ভুমি ব্যবস্থাপনা আইনে পৃথক দুইটি মামলায় (নং ১২৭/২৫ ও ১২৮/২৫) সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় করে।
প্রকাশক ও সম্পাদক মোঃশামীম সরকার যোগাযোগের ঠিকানা:প্রত্যাশা ভবন,ছায়াতরু, হোল্ডিং নং৩৮৬/১৬
গাজীপুর, সদর গাজীপুর, মোবাইলঃ০১৬৩৩-১৬২৯৯৮
Copyright © 2026 Stbanglatv.com. All rights reserved.