1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে টাঙ্গাইলের চীপ জুডিশিয়াল আদালত।  - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে টাঙ্গাইলের চীপ জুডিশিয়াল আদালত। 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ Time View

 

লিয়াকত হোসেন জনী মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি :

আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে আলাদা তিনটি মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ও আহতসহ বিভিন্ন নৈরাজ্যের কারণে টাঙ্গাইল সদর, মধুপুর ও মির্জাপুর থানায় করা আলাদা তিনটি মামলায় এই রিমান্ড মঞ্জুর করে আদালত।

গত ৫ আগষ্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পূর্বে ছাত্রলীগ ও আওয়ামীলীগসহ তাদের বিভিন্ন সংগঠন দেশে নৈরাজ্য সৃষ্টিসহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও ছাত্র হত্যার অপরাধে ওই তিন থানায় তাকে প্রধান আসামি করে আলাদা তিনটি মামলা হয়। ওই সকল মামলায় তাকে আদালতে হাজির করা হলে এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

১১ নভেম্বর সোমবার বিকেল ৩ টায় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আদালতে ড. রাজ্জাককে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে ম্যাজিস্ট্যাট তিন মামলায় ৫ দিন করে মোট ১৫ দিন রিমান্ড মঞ্জুর করেন। এ সময় প্রতিটি থানাতেই তাকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়।

পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম রিপন জানান, আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে ৫ দিন করে তিন মামলায় মোট ১৫ দিন রিমান্ড মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি