1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দক্ষিন জেলা বিএনপির আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ত্রিশালে আনন্দ মিছিল - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

দক্ষিন জেলা বিএনপির আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ত্রিশালে আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১০৮ Time View

 

জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে নবগঠিত ময়মনসিংহ (দঃ) জেলা বিএনপির আহবায়ক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মীরা।

সোমবার সন্ধ্যায় ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীনের নেতৃত্বে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি ত্রিশাল গো-হাটা থেকে শুরু হয়ে ঢাক-ময়মনসিংহ মহাসড়কসহ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মোড়ে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মিছিলে নেতৃত্বদানকারী ত্যাগী বিএনপি নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন উলামাদলের সাবেক আহবায়ক শাহাদাত হোসেন শামিম , সাবেক সভাপতি শফিকুল ইসলাম শোভা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, দক্ষিন জেলা যুবদলের সদস্য মতিউর রহমান কাজল, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান কবির, যুব নেতা রোকনুজ্জামান সরকার রাহাদ, আবুসাইদ, মো. মোস্তফা, মো.আরমান, জিয়াউর রহমান, মো. সিদ্দিক, রাজিব হাসান, রাসেল আহমেদ, মো.সুজন হুমায়ুন কবির প্রমুখ।

এর আগে দুপুরে তিন সদস্যবিশিষ্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়। এতে জাকির হোসেন বাবলুকে আহ্বায়ক, আলমগীর মাহমুদ আলমকে যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ (দঃ) জেলা যুবদলের বর্তমান সভাপতি রোকনুজ্জামান সরকার রোকনকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি