1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গোমস্তাপুরে বড়ভাইয়ের রোষানলে পড়ে ঘরছাড়া ছোটভাই ও শিশু কন্যা - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

গোমস্তাপুরে বড়ভাইয়ের রোষানলে পড়ে ঘরছাড়া ছোটভাই ও শিশু কন্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৯৭ Time View

 

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বড়ভাইয়ের রোষানলে পড়ে ৬ বছরের শিশুকন্যাসহ ঘরছাড়া হয়েছেন এক পিতা। এ ঘটনার প্রতিবাদে গত সোমবার বিকেলে মানববন্ধন করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উপজেলার চৌডালা ইউনিয়নের বসনিটোলা গ্রামে। ঘটনার শিকার ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে সোহেল জানায়, গত বৃহস্পতিবার বড়ভাই সুজনের করা মামলায় আদালতে হাজিরা দিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করার সময় তার বড়ভাই সুজন তার ছয় বছর বয়সী শিশু কন্যা সামিয়াকে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি তালাবদ্ধ করে রাজশাহী চলে যায়। সেদিন থেকে সে শিশু কন্যাকে নিয়ে প্রতিবেশীদের বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় সে গোমস্তাপুর থানায় একটি অভিযোগ করেছেন বলে জানান। এরআগেও তার বড়ভাই তাকে মাদকাসক্ত তকমা দিয়ে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত করতে শিশুকন্যাসহ অপহরণ করে। এ সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে তিনি জানান।ছোট ভাইয়ের অভিযোগ প্রসঙ্গে বড়ভাই সুজন জানায়,ছোটভাই সোহেলের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, সে মাদকাসক্ত ও মানসিক রোগী। তাকে সংশোধন করতেই আমাদের এ উদ্যোগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি