1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
কিশোরগঞ্জে অনলাইনে থাই ও ভিসা প্রতারণার অভিযোগে আটক-১ - Stbanglatv.com
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে অনলাইনে থাই ও ভিসা প্রতারণার অভিযোগে আটক-১

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ Time View

 

মিজানুর রহমান কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে থাই ও ভিসা প্রতারনার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।আটককৃত যুবক উপজেলার পানিয়ালপুকুর এলাকার পূর্বপাড়া গ্রামের মৃত হামিদ আলীর ছেলে নূর আলম (৫২)।

সোমবার( ৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।এরআগে গতকাল রাতে তাকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত যুবক দীর্ঘদিন ধরে অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারণার সাথে জড়িত ছিলেন। প্রবাসীদের সাথে বিভিন্নভাবে প্রতারণা করে টাকা হাতিয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করা হয়।

এবিষয়ে ওসি আরও বলেন, আটককৃত যুববকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি